সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসামাজিক ভিডিও ভাইরালে..
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম মৃধা কলাপাড়া উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েয় প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের একটি ‘অনৈতিক ভিডিও’ ভাইরাল হওয়ার ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক নেতিবাচক আলোচনা চলছে। বৃহস্পতিবার থেকে প্রধান শিক্ষকের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান শিক্ষককে নিয়ে এ ঘটনার তদন্ত স্বাপেক্ষ তার পদত্যাগ দাবি করেছেন। অবশ্য এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক প্রকাশ্যে নিজেকে নির্দোশ দাবি করেছেন। ঘটনাটি এআই দিয়ে বানানো এবং ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।























