সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী আহ্বান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্যসহ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ দুই উপজেলার আওতাধীন মোট ১২৬টি ওয়ার্ড, ৪২টি সংরক্ষিত মহিলা সদস্য পদ, ১৩টি ইউনিয়ন চেয়ারম্যান, ২টি উপজেলা চেয়ারম্যান, ২টি উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ২টি সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন পরিচালনায় দক্ষ, সৎ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যেই দলটি তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

সম্ভাব্য প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ এলাকায় সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, এলাকাবাসীর সমস্যা ও নাগরিক সেবা সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (সিভি), রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বিবেচনা করা হবে।

এবি পার্টি মনে করে, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমেই বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক সমাজে রূপান্তর করা সম্ভব। সেই লক্ষ্য বাস্তবায়নে আদর্শ ও যোগ্য প্রতিনিধিদের নির্বাচনে সহায়তা করাই দলের প্রধান উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির

আপডেট সময় : ০৩:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬