সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, দেশগঠনের জন্য যেকোন পরিকল্পনা বাস্তবায়ন করতে আগে গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাই আমি গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই।

তিনি আরও বলেছেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের কল্যানে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। ক্ষমতার পালা বদলের মধ্যদিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো।

মন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়ন করা। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছনোর পর ওইসব পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দুর করাসহ অগ্রাধিকার ভিত্তিতে আরো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রথমেই গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে।

প্রধানঅতিথি হিসেবে বক্তব্যের শুরুতে তথ্যমন্ত্রী উল্লেখযোগ্য ভাষা সৈনিকদের স্মৃতিচারণ করেন। পরে সকল ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গকারী ভাষা সৈনিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর আগে শনিবার সকালে তথ্যমন্ত্রীকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।

একইদিন দুপুরে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ফুল দিয়ে বরণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়েছে। মন্ত্রী হওয়ার পর শনিবার সকালে প্রথমবার সরকারি সফরে বরিশাল আসলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬