সংবাদ শিরোনাম ::
জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে পুলিশ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একতারপুর গ্রামে এক অভিযান চালায়।এসময় গ্রামের ঈদগা পাড়ার মৃত রবিউল খানের ছেলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন খান ওরফে সুমন আহমেদ (৩০)কে গ্রেফতার করে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সুমন খান ওরফে সুমন আহাম্মদ খুলনা খানজাহান আলী থানার একটি মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
























