সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা হেমায়েতপুরে অজ্ঞাত মটরসাইকেলধারী দু’জন স্কুলের এক দাপ্তরিকে কুপিয়ে জখম করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের দাপ্তরী নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে হারুন-উর রশিদ (৩৯) আসার সাথে সাথে অজ্ঞাতরা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
আহত হারুন-উর রশিদ জানান, সকাল থেকে তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। নাস্তা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই হাত ও পেটে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি

আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬