সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কলাপাড়া প্রেসক্লাবে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম
কলাপাড়া প্রতিনিধি:

জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন।
বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী–৪ আসনটি প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনে রয়েছে দুইটি উপজেলা, তিনটি থানা ও দুইটি পৌরসভা।
তারা উল্লেখ করেন, কলাপাড়া উপজেলায় অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রমসহ নানা কৌশলগত স্থাপনা।
বক্তারা বলেন, এই উপকূলীয় জনপদকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ধারায় এগিয়ে নিতে অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এবিএম মোশাররফ হোসেনকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি শতভাগ সফল হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলার শিকার। অপার সম্ভাবনাময় এই অঞ্চলকে দেশের মধ্য উপকূলীয় অর্থনৈতিক করিডোরে পরিণত করতে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়, এটি তিন লাখ ভোটারের প্রাণের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়া প্রেসক্লাবে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬