সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুরজেলা প্রতিনিধিঃ

‎জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬১৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম, দাড়িপাল্লা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৮৪৬৪৬। আজিজুল ইসলাম প্রার্থী হাতপাখা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩০৫৮।
‎
‎মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩,৮৭,৮০৬ এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৬৪৫, নারী ভোটার ১,৮৫,১৫৯ ও তৃতীয় লিঙ্গ ২ এবং মোট কেন্দ্র ১৩৪ আর মোট প্রার্থী ছিল ৫। ১ টি পৌরসভা ২টি উপজেলা ও মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে এই মাদারীপুর তিন আসন গঠিত। সংসদীয় আসন-২২০।

১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল বাড়ানো হয়। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন

আপডেট সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬