সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা, কলাপাড়া উপজেলা :

পটুয়াখালী-৪ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৫৫৪টি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম।
বুধবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন। তাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—
বিএনপির এবিএম মোশাররফ হোসেন,
ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং
১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্স, পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও র‍্যাবের ২টি টহল টিম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…

আপডেট সময় : ০৭:১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬