সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

হাদির পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আব্দুল্লাহ আল জাবের নিজেই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এরপর আরেকটি পোস্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। ততদিন পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।’

উল্লেখ্য, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া শতাধিক আন্দোলনকারী আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাদির পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ

আপডেট সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬