১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
শরণখোলায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৫০ নেতাকর্মী বিএনপিতে বড় ভাঙন রাজনীতিতে নতুন মেরুকরণ

শরণখোলায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৫০ নেতাকর্মী বিএনপিতে বড় ভাঙন রাজনীতিতে নতুন মেরুকরণ

এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপির রাজনীতিতে বড় ধরনের ভাঙন ধরেছে। উপজেলার ১নং সোনাতলা ওয়ার্ডের অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনাতলা ওয়ার্ডে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা এই যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলিম। তিনি নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

অধ্যক্ষ মো. আব্দুল আলিম তার বক্তব্যে বলেন, “ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ এখন অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। আজ যারা শামিল হলেন, তাদের এই অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং একটি ইনসাফ কায়েমের পথ প্রশস্ত করবে।”

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলের কার্যক্রমে কাঙ্ক্ষিত পরিবর্তন না পাওয়ায় এবং ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের আশায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে তারা জামায়াতের পতাকাতলে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত উঠান বৈঠকে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।ছবি সংযুক্ত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019