১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
ভোটের নিরাপত্তায় চুয়াডাঙ্গায় বিজিবি’র প্রস্তুতি

ভোটের নিরাপত্তায় চুয়াডাঙ্গায় বিজিবি’র প্রস্তুতি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
ভোটের নিরাপত্তায় চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিজিবি’র ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় এ প্রস্তুতি গ্রহণ করেছে বলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে জানানো হয়েছে।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৭টি উপজেলার ৪টি সংসদীয় আসনে মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, আসন্ন নির্বাচনে ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে চুয়াডাঙ্গার নির্বাচনী এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন। আমাদের আওতাধীন সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জেলার প্রতিটি সংসদীয় আসনে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও জানান, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই অস্থায়ী বেইজ ক্যাম্প ও ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে বিজিবি সদস্যদের মোতায়েন প্রক্রিয়া শেষ করে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।নির্বাচনী এলাকায় মোট ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। সীমান্তবর্তী তিনটি উপজেলা— দামুড়হুদা, জীবননগর ও মুজিবনগর বিজিবি এককভাবে নিয়ন্ত্রণ করবে। অপরদিকে অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ পরিচালনার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019