সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দর্শনায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণে প্রার্থী বাবু খাঁন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের দর্শনা থানা ও পৌর এলাকার পোলিং এজেন্টদের নিয়ে দর্শনায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা থানা ও পৌর এলাকার পোলিং এজেন্টদের নিয়ে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু নিজে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং এজেন্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত এজেন্টদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম এবং ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়। নির্বাচনের দিন একজন পোলিং এজেন্টের দায়িত্ব, ভোট গণনার সময় সতর্কতা এবং আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
কর্মশালায় প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রধান এজেন্ট সাবেক ডিসি ড. আব্দুস সবুর। তিনি পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন প্রদান করেন।

ড. সবুর বলেন, “ভোটের দিন প্রতিটি কেন্দ্রে এজেন্টদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে যাতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে।”

প্রশিক্ষণ কর্মশালায় সহকারী ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন। তিনি হাতে-কলমে নির্বাচনী ফর্ম পূরণ ও কারিগরি বিষয়গুলো এজেন্টদের বুঝিয়ে বলেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু তার বক্তব্যে বলেন,”সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অপরিসীম। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম হতে দেওয়া যাবে না। সাহসের সাথে আইন অনুযায়ী আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণে প্রার্থী বাবু খাঁন

আপডেট সময় : ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬