সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার ১৮ হাজার প্রবাসী-চাকরিজীবী দেবে পোস্টাল ব্যালোটে ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার প্রবাসীরা বিদেশের মাটিতে থেকেও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রথমবারের মতো ডাকযোগে ভোট দিয়ে জাতীয় রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৮ হাজার প্রবাসী ও চাকরিজীবী ভোটার এরই মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ১০ হাজার ৫৭৬ জন প্রবাসী এবং দেশের অন্যান্য জেলায় কর্মরত ৭ হাজার ১০৭ জন সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। সর্বমোট ১৭ হাজার ৬৮৩ জন ভোটার নিজ এলাকার বাইরে অবস্থান করেও ডাকযোগে নিজেদের রায় পাঠাবেন।
এই প্রথম এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত চুয়াডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধারা। সিঙ্গাপুর প্রবাসী ভোটার শাকিল আহমেদ বলেন, ‘৩২ বছরের প্রবাস জীবনে এই প্রথম দেশের নির্বাচনে ভোট দিতে পারবো। এই অনুভূতি অন্যরকম। যোগ্য প্রার্থী বেছে নিতে আমার এই ভোটটি কাজে লাগবে বলে ভালো লাগছে।’
দুবাই প্রবাসী এসএম শাফায়েত উল্লাহ বলেন, ‘বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা নির্বাচিত করব।’
তবে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে।
মঞ্জুরুল আলম মালিক লার্জ মনে করেন, প্রক্রিয়াটি নতুন হওয়ায় কিছু জড়তা থাকলেও প্রবাসীদের শতভাগ ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে।
ভোটের স্বচ্ছতা ও গণনা পদ্ধতি সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট ডাকযোগে আসবে, তা নির্দিষ্ট স্থানে সংগ্রহ করা হবে। ভোট গণনার দিন প্রার্থী, নির্বাচনি এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে এসব ব্যালট গণনা করা হবে। সাধারণ ভোটকেন্দ্রের মতোই এখানে কারচুপির কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার ১৮ হাজার প্রবাসী-চাকরিজীবী দেবে পোস্টাল ব্যালোটে ভোট

আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬