১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, জামায়াত বাড়তি সুবিধায় বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…
চুয়াডাঙ্গার জীবননগর সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গার জীবননগর সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে আটক অবস্থায় মো. শামসুজ্জামান ওরফে ডাবলুর (৫০) মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, ১২ জানুয়ারি রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান কালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ওষুধের দোকানে তল্লাশি পরিচালনা করে একটি ৯ মি. মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক মো. শামসুজ্জামান ওরফে ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসঅইআর আরও জানিয়েছে, এরই মধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019