সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আলমডাঙ্গায় এনজিও’র চাপে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার
আলমডাঙ্গায় বিভিন্ন এনজিও ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্নহত্যা করেছে।

সোমবার ভোরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁচামারী গ্রামের কলিমউদ্দিনের মেয়ে জামেলা(৩৫) বাড়ির পাশের বাগানের একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামেলা খাতুনের বিয়ে হয়েছিল গাংনীর বাসিন্দা জমিরউদ্দীনের সঙ্গে। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। দরিদ্র জামেলা খাতুন ও তার স্বামী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চরম ঋণগ্রস্ত হয়ে পড়েন।
নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় তারা দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এনজিও কর্মীদের চাপ ও হয়রানির কারণে তারা গাংনী ছেড়ে জামেলার বাবার বাড়ি বাঁচামারী গ্রামে আশ্রয় নেন।
কিন্তু সেখানেও এনজিও কর্মীরা এসে কিস্তির জন্য চাপ সৃষ্টি করলে ঋণের বিষয়টি বাবা-মা ও গ্রামবাসীর মধ্যে প্রকাশ পায়। লোকলজ্জা ও আত্মসম্মানের চাপে ভেঙে পড়ে জামেলা খাতুন। একপর্যায়ে তিনি সোমবার ভোররাতে আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয়রা জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলমডাঙ্গায় এনজিও’র চাপে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬