সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি –
বাংলাদেশ জাতীয়তাবাদি দলের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল দিনাজপুরের বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন,সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,সদস্য,জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন,তিনি এ দেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষহীন ছিলেন। তার অবদান এ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”তিনি আরও বলেন,

“আজকের এই দোয়া মাহফিল আমাদের ঐক্যবদ্ধ থাকার শপথ। দেশ ও মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত হয়ে কাজ করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া এ দেশের শ্রমজীবী মানুষ,মেহনতি জনগোষ্ঠী ও গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার নেতৃত্বে দেশ বহু উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা প্রত্যক্ষ করেছে। তার আদর্শ ধারণ করেই আগামী দিনে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে।
বক্তারা আরও বলেন,বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এই সংকটময় মুহূর্তে দেশনেত্রীর আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ,জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, উপজেলা ও পৌর শাখা,অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এবং বিরামপুর উপজেলার সকল পেশার শ্রমিকবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী,শ্রমিক নেতা,সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬