সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় শীত আনন্দ উৎসবে ক্ষুদে শিক্ষার্থীর হাতে শিক্ষা ও শীত উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে সহশ্রাধিক ক্ষুদে শিক্ষার্থীদের শীতের উপহার দেয়া হয়েছে। উপহার হিসেবে শিশুদের শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে হয়।

গতকাল শনিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শীত উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো.নুরুল বাসির, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম। এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক মোহাম্মদ মজনু মোল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন এবং শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ। এছাড়াও জাতীয় শিশুস্বর্গের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা জীবনকে আরও আনন্দময় করে তোলা একটি মহৎ উদ্যোগ। শিশুস্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানান অসাধারণ এ আয়োজনের জন্য। এটি অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ জানায়, উত্তরের শীত প্রধান অঞ্চল হিসেবে পঞ্চগড় জেলায় ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন। উৎসবের অংশ হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের হুডি, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। পাশাপাশি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় শীত আনন্দ উৎসবে ক্ষুদে শিক্ষার্থীর হাতে শিক্ষা ও শীত উপহার

আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬