সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় পুলিশের হুমকি দেয়া ৩ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার একাডেমি মোড়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে।
রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন যুবককে আটক করে আটককৃতরা হলেন জীবননগরের উথলী এলাকার আজগার আলীর ছেলে রাজু হোসেন (২৫),
এবং একই এলাকার রাইয়ান এর ছেলে রিওন মিয়া (২৫) ও
দর্শনার রাঙ্গিয়ারপোতা এলাকার শহিদুল ইসলামের ছেলে সাওন (২৭) পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,“আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হুমকি প্রদান গুরুতর অপরাধ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ আরও জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ গত শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা একাডেমি মোড় এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে কয়েকজন যুবক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষায় কথা বলেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুলিশের হুমকি দেয়া ৩ যুবক আটক

আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬