সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চলমান শৈত্য প্রবাহে শীতার্তদের মানুষের পাশে বাবুগঞ্জের উপজেলা প্রশাসন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল জেলা প্রশাসকের নেতৃত্বে সরকার প্রদত্ত সেবায় প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে প্রাপ্ত সহায়তা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চলমান শৈত্য প্রবাহে শীতার্তদের মানুষের পাশে বাবুগঞ্জের উপজেলা প্রশাসন।

আপডেট সময় : ০৫:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫