হাদী হত্যার আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 28;

ঝালকাঠি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে রবিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন শহীদ হাদী হত্যার আজএতদিন পেরিয়ে গেছে এখন পর্যন্ত এই সরকার আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিদের আত্মীয়-স্বজন প্রেমিকা এদেরকে গ্রেফতার করেছে কিন্তু মূল আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
যতদিন পর্যন্ত হাদী হত্যার আসামীদের গ্রেফতার ও বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
অবরোধে তারা রাস্তায় উপরে বসে বিভিন্ন লেখা প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেছেন।
ইনকিলাব মঞ্চের সাকিবুল ইসলাম ,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঝালকাঠি জেলা কমিটি মোঃ ইফতি ,রাইয়ান বিন কামাল সহ ইনকিলাব মঞ্চের ২৫-৩০ জন নেতাকর্মী আন্দোলনে অংশ নেয়।



















