ঝালকাঠি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে রবিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন শহীদ হাদী হত্যার আজএতদিন পেরিয়ে গেছে এখন পর্যন্ত এই সরকার আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিদের আত্মীয়-স্বজন প্রেমিকা এদেরকে গ্রেফতার করেছে কিন্তু মূল আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
যতদিন পর্যন্ত হাদী হত্যার আসামীদের গ্রেফতার ও বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
অবরোধে তারা রাস্তায় উপরে বসে বিভিন্ন লেখা প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেছেন।
ইনকিলাব মঞ্চের সাকিবুল ইসলাম ,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঝালকাঠি জেলা কমিটি মোঃ ইফতি ,রাইয়ান বিন কামাল সহ ইনকিলাব মঞ্চের ২৫-৩০ জন নেতাকর্মী আন্দোলনে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.