সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগরে পিস্তল-গুলিসহ যুবক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর হাতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবক আটক হয়েছে। রবিবার সকালে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে জীবননগর থানাধীন মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ হাসানের মালিকানাধীন জাহিন সাইকেল শোরুমে অভিযান পরিচালনা করে।এসময় নুরুল ইসলামের ছেলে গাজী জাহিদ হাসান (৩৬)কে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়।
























