সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দামুড়হুদা সীমান্তে ভারতীয় উড়িস্যার ১৪ মুসলিমকে ঠেলে পাঠাল বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে সত্তর বছরেরও বেশী ভারতের উড়িষ্যায় বসবাসকারী মুসলমান পরিবারের ১৪ জনকে বিএসএফ বাংলাদেশে জোরপূর্বক গোপনে পুশইন করেছে।
শুক্রবার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ডের পাশে কয়েকজন হিন্দিভাষাভাষি কে দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ও বিজিবি এসে একই প‌রিবারের ৬ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশুসহ ১৪ জনকে আটক করে।দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে র‌য়েছেন জব্বার শেখ, ‌হা‌কিম শেখ, শেখ উকিল, শেখ বা‌ন্টি, শেখ রাজা, আলকু‌নি বি‌বি, সাগেরা বি‌বি, শা‌কিলা, মেহরুন বি‌বি, নাস‌রিন, রো‌হিত, তৈ‌হিদ, শম‌শেরি বি‌বি ও গুলশান বি‌বি। আটককৃতরা জানায়, সীমান্তের কাঁটাতার গলিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে পা‌ঠিয়েছে বিএসএফ।তারা জানায়, তাদের বাড়ি ভারতের উড়িষ্যা রাজ্যের জগ‌সিং জেলার সাতকুড়া ধ‌নিপুর গ্রামে। তারা বলেন, আমরা ভারতের স্থায়ী বাসিন্দা। বিএসএফ তাদেরকে ধরে নিয়ে আসে। ভারতের নাগরিক হিসেবে যেসব কাগজপত্র তাদের কাছে ছিল তা কেড়ে নেওয়া হয়। চুয়াডাঙ্গার কোন সীমান্ত দিয়ে এদেরকে ঠেলে দেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।আটককৃত জব্বার শেখ বলেন,মাসখানেক আগে এক গভীর রাতে স্থানীয় থানা পু‌লিশ প‌রিবারের ১৪ সদস্যকে ধরে নিয়ে যায়। আটগড় জেলখানায় ১ মাস ৫ দিন হাজত বাস শেষে বৃহস্প‌তিবার তারা সবাই মু‌ক্তি পান। ওই দিন রাত ৩টার দিকে বিএসএফ সদস্যরা ১৪ জনকে ভারতীয় সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়। ভারতীয় পুলিশ তাদের ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এসময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেওয়া হয়। সীমান্তে এনে কাঁটাতারের বেড়ার গেট খুলে মধ্য রাতের পর তাদের ঠেলে ঢুকিয়ে দেয়। অনুপ্রবেশকারীদের দেওয়া তথ্যানুযা‌য়ী তাদের চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত গলিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, অনুপ্রবেশকারীদের অনেকেই অসুস্থ।তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হবে। তারপর জেলা প্রশাসক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা সীমান্তে ভারতীয় উড়িস্যার ১৪ মুসলিমকে ঠেলে পাঠাল বিএসএফ

আপডেট সময় : ০৪:২১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫