১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
শাহাদাৎতের নেতৃত্বে ১০ হাজার বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছেন

শাহাদাৎতের নেতৃত্বে ১০ হাজার বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছেন

ঝালকাঠি প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক দিন হিসাবে ইতিহাস গড়তে চায় বিএনপি। ঐতিহাসিক এ দিনের সাক্ষী হয়ে থাকার জন্য তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ঝালকাঠি ও নলছিটি উপজেলার ২০ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠন এর প্রায় দশ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। জেলার কাঠালিয়া এবং রাজাপুর উপজেলা থেকে পৃথক লঞ্চ যোগে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ইতিমধ্যে সড়ক পথে বিভিন্ন উপজেলা থেকে ব্যপক সংখ্যক নেতাকর্মী ঢাকায় গিয়েছেন । জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ৮ টায় যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন ১২ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।বলে দলীয় সূত্রে জানা গেছে সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন,ঝালকাঠী জেলা বিএনপির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিতে যাচ্ছেন, যা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রমাণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানানোর এই কর্মসূচি শুধু বিএনপি দলীয় কর্নসুচী নয় এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পুরনের কর্মসূচি। তারেক রহমান দেশের মানুষের ভরসার প্রতিক হয়েছেন এবং তিনিই গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের আস্থা, বিশ্বাসের নেতা সেই বার্তা জানাতে জনতার স্রোত বইবে। তিনি আরও বলেন আমরা ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা একসাথে তারেক রহমানকে স্বাগত জনাতে সমাবেশ স্থলে যাবো। তারেক রহমানের দেশে আগমন এবং লক্ষ লক্ষ নেতাকর্মী ও জনতার স্বাগত জানানো দেশের রাজনীতিতে নতুন গতি আনবে এবং জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন জানান ঝালকাঠি লঞ্চঘাট থেকে রাত সারে আটটায় নলছিটি থেকে রাত ৯ টায় এবং দপদপিয়া স্টেশন থেকে রাত সাড়ে নয়টায় নেতাকর্মীরা লঞ্চে চেপে ঢাকায় পৌঁছাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019