সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বিরামপুরে বিএসটিআইয়ের অভিযান ভ্রাম্যমাণ আদালতে বেকারি ও হোটেলে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত হঠাৎ অভিযানে দুইটি বেকারি ও দুইটি খাবার হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিরামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত জেমি বেকারিকে ১০ হাজার টাকা এবং মা–বাবার দোয়া বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থিত নিরিবিলি খাবার হোটেলকে ১ হাজার টাকা ও ক্লাসিক হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল। সার্বিক তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল বলেন,
“অফিস আদেশ অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে বিএসটিআইয়ের অভিযান ভ্রাম্যমাণ আদালতে বেকারি ও হোটেলে জরিমানা

আপডেট সময় : ০৫:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫