১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন। তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। যারা নির্যাতনের শিকার হয়ে বেঁচে আছেন, তারাও আজীবন ক্ষত বহন করছেন।আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019