সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আলোচিত রিকন আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইলেকট্রিক স্টান গান এবং দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে।
রবিবার ভোরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের মেজর সালমান হকের নেতৃত্বে সেনাবাহিনী ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদরের পৌর শহরের শেখপাড়ায় মৃত আ. সেলিমের ছেলে রিকন(৩৫)’র বাড়িতে
অভিযান চালায়।এসময় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়ি তল্লাশি করে ১টি রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু, ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন ও ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটক রিকনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে

























