সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিং মহড়া চলাকালে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডল পাড়ার হামিদ উদ্দীনের বাবু হোসেন(৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়।
স্থানীয়রা জানান, বাবু মোটরসাইকেল চালিয়ে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। জাফরপুর বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বুলেট এসে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, তার বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চি মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রপোচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকল নিয়ম মেনে এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সতর্কবার্তা জারি করেই দুই দিনব্যাপী এই ফায়ারিং অনুশীলন কার্যক্রম চলছে। তবে পথচারীর গায়ে লাগা গুলিটি কোথা থেকে বা কীভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে গেল, তা তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ

আপডেট সময় : ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫