১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে বাবু খাঁনের মতবিনিময় এরহম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে মোগো বিষ দিন একসাথে খাইয়া মইর্রা যাই। বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার জীবননগর সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন,আজ(বৃহস্পতিবার) দাফন ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, প্রিন্টার-কম্পিউটার উদ্ধার বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। বাবুগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিং মহড়া চলাকালে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডল পাড়ার হামিদ উদ্দীনের বাবু হোসেন(৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়।
স্থানীয়রা জানান, বাবু মোটরসাইকেল চালিয়ে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। জাফরপুর বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বুলেট এসে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, তার বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চি মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রপোচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকল নিয়ম মেনে এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সতর্কবার্তা জারি করেই দুই দিনব্যাপী এই ফায়ারিং অনুশীলন কার্যক্রম চলছে। তবে পথচারীর গায়ে লাগা গুলিটি কোথা থেকে বা কীভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে গেল, তা তদন্ত করে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019