সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদানসহ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পর্যটনের বিনোদনকেন্দ্র ডাকবাংলোর ইকোপার্কে এ আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলার শাখা। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের পরিবার নিয়ে বনভোজন উৎসবে অংশ নেয়।

আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ভজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাকান্ত রায়, বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এ সময় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষক ও শিল্পীবৃন্দ। উৎসব আনন্দে মুখরিত হয়ে উঠে শিক্ষক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন

আপডেট সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫