আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ও অদম্য নারী পুরস্কার
- আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এমন প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পরিষদ চত্বর হতে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু’র সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রোভার স্কাউটস ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য নাদিরা আকতার নামে এক অদম্য নারী উদ্যোক্তা সম্মাননা তুলে দেয়া হয়।

























