সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

কেরুজ মাড়াই মৌসুম উপলক্ষে পরিবহন বিভাগে দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু অ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ২০২৫-২৬ মাড়াই মৌসুমে পরিবহন বিভাগের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের পরিবহন সেডে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভার
সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক (কৃষি) কৃষিবিদ আশরাফুল আলম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান, এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (কারখানা) শ্রী সুমন কুমার সাহা, জিএম (অর্থ) আব্দুস সাত্তার, জিএম (প্রশাসন) আল-শরিফ ওমর ফারুক গালিব, জিএম (ডিস্টিলারি) রসায়নবিদ রাজিবুল হাসান এবং জিএম (কৃষি) কৃষিবিদ আশরাফুল আলম ভূঁইয়া।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিএম (প্রোডাকশন) রসায়নবিদ জাহিদুল ইসলাম, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) আবু সাঈদ, গ্যারেজ ফোরম্যান আবজাদ হোসেন, গ্যারেজ সুপারভাইজার মিজানুর রহমান, শ্রমিক নেতা ইসমাইল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইয়াসির আরাফাত, বাবুল আক্তার ও শরিফুল ইসলামসহ পরিবহন বিভাগের শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান তার বক্তব্যে বলেন, “কেরু অ্যান্ড কোম্পানির প্রাণ হচ্ছে পরিবহন বিভাগ।” তিনি আরও বলেন, পরিবহন বিভাগের ড্রাইভার, হেলপার ও মেকানিক্সরা অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করেন। তাদের শ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই সময়মতো আখ কারখানায় সরবরাহ সম্ভব হয় এবং কারখানার উৎপাদন কার্যক্রম গতিশীল থাকে।
তিনি শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা সড়কে চলাচলের সময় সর্বদা চোখ-কান খোলা রেখে সতর্কতার সঙ্গে কাজ করবেন। আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।”
ব্যবস্থাপনা পরিচালক আশ্বাস দিয়ে আরও জানান, “আপনারা আন্তরিকভাবে কাজ করলে প্রতিষ্ঠানের উন্নয়ন হবে এবং আমিও চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জোহা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) আবু-সাঈদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরুজ মাড়াই মৌসুম উপলক্ষে পরিবহন বিভাগে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫