সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
“দেশী জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের রাবার বাগান ঈদগাহ বস্তি এলাকায় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার এসএম আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন , আইসিটি অফিসার নবিউল কারিম সরকার, এসআই আব্দুল মালেক প্রমুখ।
প্রদর্শনীতে বিভিন্ন এলাকার খামারি নিজস্ব খামারের দেশী ও উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ঘোড়া, ভেড়াসহ বিভিন্ন পশু প্রদর্শন করেন। পাশাপাশি আধুনিক চারণ ঘাস, পশুখাদ্য, দুধ দোহন যন্ত্র, প্রজনন প্রযুক্তি ও অন্যান্য কৃষিযন্ত্রও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি এসএম আকাশ বলেন, দেশের সমৃদ্ধ প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে দেশী জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি। খামারিদের দক্ষতা বৃদ্ধি, মানসম্পন্ন পশুপালন এবং রোগ প্রতিরোধে আধুনিক পদ্ধতির ব্যবহার কৃষি অর্থনীতিকে শক্তিশালী করবে। তেঁতুলিয়ার খামারিরা ইতোমধ্যে যে উন্নতমানের পশু প্রদর্শন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রশাসন সবসময় খামারিদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ধরনের প্রদর্শনী কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জনে বড় ভূমিকা রাখে।
প্রদর্শনী শেষে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় জনগণ, শিক্ষার্থী, প্রাণিসম্পদপ্রেমী এবং খামারিরা বিপুল উৎসাহ নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫