সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গা জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায়
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মেলা চত্বরে ফিতা কেটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, খামারী আরিফ হোসেন প্রমুখ। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৪ টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, গাড়ল, কবুতর, ও মুরগী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫