১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
দর্শনাস্থ কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ———————- দুই পক্ষের শ্রমিকের সংঘর্ষ,এমডি’র বিরুদ্ধে শ্লোগান,সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপ

দর্শনাস্থ কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ———————- দুই পক্ষের শ্রমিকের সংঘর্ষ,এমডি’র বিরুদ্ধে শ্লোগান,সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপ

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনাসবথ কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনের দিন ঘোষনার দাবিকে কেন্দ্র করে দু’শ্রমিক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক ও বহিরাগত ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা যৌথ অভিযান চালায়।
আহতরা হলেন- শ্রমিক আব্দুল মোতালেব (৫০), রবিউল ইসলাম (৪৮), সালাউদ্দিন (৩৫), উজ্জ্বল (৪০), সাইফুল ইসলাম মকুল (৫০), হিরোক (৪৮), রাসেল উদ্দিন টগর (৫০)সহ আরও কয়েকজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য সোমবার রাত থেকেই কেরু ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন নির্বাচন না হওয়া এবং নেতৃত্ব সংকটের কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে পূর্বঘোষিত নির্বাচনের দাবিতে শ্রমিক সমাবেশের আহ্বান করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেরু অ্যান্ড কোম্পানির সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখতে চাইছেন।সমাবেশ চলাকালে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান আলোচনার জন্য সাবেক সভাপতি সবুজকে অফিসে ডাকেন। সবুজ তার সমর্থকদের নিয়ে অফিসে প্রবেশ করলে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ রয়েছে, বহিরাগত কয়েকজন ব্যক্তি অফিসে ঢুকে চুক্তিভিত্তিক শ্রমিক মোতালেবের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। কেরু ক্যাম্পাস, প্রশাসনিক ভবন ও আশপাশের পুরো এলাকা এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের খবর পেয়ে দর্শনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিছুক্ষণের মধ্যেই সেনা সদস্যদের একটি দলও অভিযানে যোগ দেয়। নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, দুই পক্ষকে আলোচনা করতে ডাকা হয়েছিল। কিন্তু অফিসে ঢোকার পর এক পক্ষ হঠাৎ অপর পক্ষের ওপর হামলা চালায়। আমাকে ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে- এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শ্রম আইনে ইউনিয়ন নির্বাচনে এমডির হস্তক্ষেপ নিষিদ্ধ। স্থানীয়রা জানান, পরিস্থিতি যেকোনো সময় আবারও অবনতি হতে পারে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুলতান মাহমুদ বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত, তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019