১২ ডিসেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
মহিলা সমাবেশে জেলা জামায়াত আমীর জামায়াত জান্নাতের টিকিট বিক্রি না,দেয় পখে চলার দিকনির্দেশনা

মহিলা সমাবেশে জেলা জামায়াত আমীর জামায়াত জান্নাতের টিকিট বিক্রি না,দেয় পখে চলার দিকনির্দেশনা

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমীর ও চুয়াডাঙ্গা- ২ আসনের জামায়াত প্রার্থী এ্যাঃ রুহুল আমিন বলেছেন
জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না,সঠিক পথে চলার দিকনির্দেশনা।দেখায় ভাল কাজের পথ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জামায়াতের এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিন বলেন, “আমরা নাকি মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করি, এ ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলে না।”
তিনি বলেন, “আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা সবাই ন্যায় ও ইসলামপন্থি।”
জামায়াতের এই নেতা বলেন, “সামনে যে নির্বাচন আসছে- এ নির্বাচন শহীদের রক্তের বদলা নেওয়ার নির্বাচন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নির্বাচন। বাংলাদেশ থেকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হওয়ার নির্বাচন।”
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি।
আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান।এসময় সমাবেশ জামায়াতের বিভিন্ন স্তরের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019