সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাহারাইন প্রবাসীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানের (লাটাহাম্বার) মুখোমুখি সংঘর্ষে এক বাহারাইন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এসময় তার স্ত্রীর বোন ও মেয়ে মারাত্মক জখম হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে বাহারাইন প্রবাসী ইকতার আলী (৩৮) ও তার স্ত্রীর বোন একই উপজেলার ছতিয়া ইউনিয়নের ঈয়ারী গ্রামের জয়নাল আলীর স্ত্রী সাগরি খাতুন (৩০) ও তার মেয়ে জামিলা খাতুন (১১) কে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ব্রীজমোড় খুদিয়াখালী গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলিভর্তি ইন্জিল চালিত লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মটরসাইকেল চালক ইকতার ঘটনাস্থলে মারা যায়।অন্যদিকে সাগরি খাতুন তার মেয়ে জামিলা খাতুন মারাত্নকভাবে জখম হয়।
পরে সকলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নিযে আসে।পরে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, দুর্ঘটনায় আহত ইকতার হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বার জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাহারাইন প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫