সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মাদক ব্যবসায়ী ছেলে-বৌয়ের বিরুদ্ধে মাকে হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ী ছেলে কালু কাজি ও তার স্ত্রী এসমোতারার বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী মা আবেজান (৭০) ও তার দুই মেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী আবেজান জানান, তার ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মা হিসেবে তিনি এই অনৈতিক কাজের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১০ অক্টোবর ভোরে ফজরের আজানের পর তারা জানালা ও দরজা কেটে ঘরে প্রবেশ করে আলমারি ও ট্রাঙ্ক ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, “পুত্রবধূ আমাকে মারধর ও টানাহেঁচড়া করে। আমি প্রাণে বেঁচে আছি ভাগ্যক্রমে।”

এ ঘটনায় আবেজানের মেয়ে ঝর্না বেগম বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এরপর থেকেই হুমকি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। ঝর্না বলেন, “আমি ঢাকায় থাকি, প্রতিদিন ভয়ে থাকি। আমার ছোট ভাই ও তার স্ত্রী শুধু মাকে নয়, আমার বোন পান্নাকেও হত্যার হুমকি দিচ্ছে।”

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক বলেন, “অভিযোগটি তদন্তাধীন। প্রাথমিকভাবে বিষয়টি গুরুতর মনে হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, কালু কাজি ও তার স্ত্রী এসমোতারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, “মাদক বিক্রির মাধ্যমে ওরা এলাকায় যুবসমাজকে নষ্ট করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।”

বর্তমানে আবেজান ও তার দুই মেয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

চলমান ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক ব্যবসায়ী ছেলে-বৌয়ের বিরুদ্ধে মাকে হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫