সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মোরেলগঞ্জে শিশু ও কন্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :

“আমি কন্যা শিশু, স্বপ্নপুরী স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শিশু ও কন্যা দিবস ২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দলনেত্রী মরিয়ম আক্তার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইখতিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসেন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন” এর প্রতিনিধি শারিয়া ইসলামসহ অনেকে। আলোচনায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে কন্যা শিশুর অবস্থানকে আরও দৃঢ় করার আহ্বান জানান।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে শিশু ও কন্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫