সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সুন্দরবনে অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের সচেতনতামূলক কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেঅবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।####

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরবনে অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের সচেতনতামূলক কার্যক্রম

আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫