সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় খেয়ার ভাড়া কমিয়ে প্রশংসিত হলেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর খেয়া পারাপারের ভাড়া কমিয়ে দিয়ে প্রসংশিত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দানবীরখ্যাত জননেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। শুক্রবার সকালে নদীর দুপাড়ের খেয়াঘাট পরিদর্শন করে ইজারা সংশ্লিষ্টদেরকে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু নির্দেশিত জনপ্রতি ৬ টাকা করে নেওয়ার নির্দেশনা দিয়ে আসেন। তিনি এসময় তাদের জানিয়ে আসেন যাত্রী, যানবাহন এবং পণ্য পরিবহণে সরকার নির্ধারিত টোলের ব্যতিরেকে এক টাকাও বেশি উত্তোলন করা যাবে না এবং এর ব্যতয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম,
সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা ,যুবদলের সদস্য সচিব মিজান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে ইচ্ছামত ভাড়া উত্তোলন করা হতো এবং ভাড়া উত্তোলনকারীদের রুক্ষ ও কর্কশ ভাষার কারণে কেউ প্রতিবাদ করলে তাকে বে-ইজ্জতি করা হতো। প্রতিদিন ছাত্র, শিক্ষক প্রতিবন্ধী, খেটে খাওয়া দিনমজুর শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ সহ হাজারো যাত্রী এই খেয়া পারাপার হন। যাত্রী পারাপার ৬ টাকার পরিবর্তে ভাড়া ৮টাকা বাইসাইকেল পারাপার ৮ টাকার পরিবর্তে ১৫ থেকে ২০ টাকা, মোটরসাইকেল পারাপার ৩০ টাকার পরিবর্তে ৪০থেকে ৫০ টাকা, মালবাহী ভ্যান ১১০ টাকার পরিবর্তে ১৫০ থেকে ২০০ টাকা, এবং ফেরিওয়ালাদের ২০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছিল ৩০ থেকে ৪০ টাকা। এমন অনেকেই আছেন যাদের প্রতিদিন তিন চার বার এই খেয়া পার হতে হয়। কারো প্রতি বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। ভয়ে কেউ কিছু বলতে পারতেন না। যা জনমনে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে। উপজেলার পশ্চিম পাড়ের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা ও জেলা শহরে যাওয়ার একমাত্র বাহন এই খেয়া পারাপার। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর এ প্রসংশিত পদক্ষেপকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় খেয়ার ভাড়া কমিয়ে প্রশংসিত হলেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু

আপডেট সময় : ০৯:২৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫