সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জেলা হেযবুত তওহীদের আয়োজিত ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জসেব উদ্দীনের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। এসময় প্রবন্ধ উপস্হাপক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্হার রূপরেখা তুলে ধরেন।বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানার সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানার সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর ও আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান,কবি এম মু্র্শিদ আলী প্রমুখ। গোলটেবিল বৈঠকে সাংবাদিক ও হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ বলেন “আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না।”আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবনব্যবস্থাকেই আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরতে হবে সকলের মাঝে। তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

আপডেট সময় : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫