সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণার শিকার ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
অনলাইন পেইজে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অর্ডার করা অগ্রিম টাকা দিয়ে প্রতারণার শিকার হওয়া একই স্কুলের ৫৬ শিক্ষার্থী ৭মাস পর ফিরে পেলো টাকা।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ উদ্ধার হওয়া টাকা স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীর কাছে হস্তান্তর করেছে।
জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে পোশাক কিনতে গিয়ে এমন প্রতারণার শিকার হন। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা তদন্ত করে ঘোড়াঘাট থানা পুলিশ ৭ মাস পর উদ্ধার করে খোয়া যাওয়া টাকা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর এসআই আহনাফ তাহমিদকে অভিযোগের তদন্তভার অর্পন করা হয়। এরপর থেকেই তার নিরলস চেষ্টার ফলে প্রায় ৭ মাস তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকা হতে শিক্ষার্থীদের খোয়া যাওয়া টাকা উদ্ধার করেন। দীর্ঘদিন পর উদ্ধার হওয়া টাকা ফেরত পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
প্রতারণার শিকার শিক্ষার্থীরা জানান, আমরা ভাবতেই পারিনি টাকা ফেরত পাবো তাও আবার এতদিন পর। আমরাতো টাকার আশাই ছেড়ে দিয়েছিলাম। স্কুলে এসে যখন শুনলাম তখন খুব ভালো লেগেছে।
এ বিষয়ে অভিযোগকারী স্কুলের সহকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, টাকার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু পুলিশ যে বিষয়টির পিছনে লেগেই আছে এবং এতদিন পর টাকা উদ্ধার হবে! তা কল্পনাও করিনি। টাকা হাতে পেয়েছি। এজন্য থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ বলেন, প্রতারক চক্র কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে, শুনে খুব খারাপ লেগেছে এবং অনেক মর্মাহত হয়েছিলাম। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় দীর্ঘ ৭মাস পর চট্টগ্রামের বাকালিয়া থেকে টাকা উদ্ধার করতে সক্ষম হই। টাকা উদ্ধার করতে পেরে খুব ভালো লাগছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। এ ধরনের কোন অভিযোগ আসলে আমরা সাধ্যমত চেষ্টা করি। শিক্ষার্থীদের হাতে টাকাগুলো তুলে দিতে পেরে আামাদেরও ভালো লাগছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণার শিকার ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫