সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের গণমিছিল ও মহাসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ৫ আগস্ট ২০২৫, স্মরণীয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যতিক্রমধর্মী গণমিছিল ও মহাসমাবেশ।
বিকাল ৪টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলবদ্ধভাবে মানুষের ঢল নামে শহরের কেন্দ্রস্থলে। হৃদয়ে লালিত আদর্শ ও পরিবর্তনের স্বপ্ন নিয়ে লাখো জনতা এই মহাসমাবেশে অংশগ্রহণ করে।

গণমিছিলটি চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল সমাবেশে রূপ নেয়। এ সময় চুয়াডাঙ্গার রাজপথ যেন জনসমুদ্রে পরিণত হয়।

মহাসমাবেশে নেতৃত্ব প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, গণমানুষের প্রিয় নেতা, গরিব-দুঃখী-মেহনতী মানুষের একমাত্র আস্থাভাজন, বারবার কারাবরণকারী, বিশিষ্ট আয়কর আইনজীবী ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাজারো আলেমের ওস্তাদ, পরিচ্ছন্ন রাজনীতিক, বারবার কারাবরণকারী বর্ষীয়ান নেতা, জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা মাওলানা আজিজুর রহমান।
এছাড়াও প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা-১ আসনের আগামী দিনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের দিন। তারা দেশ ও জাতির জন্য আত্মনিবেদন করেছে, সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে আজকের নতুন প্রজন্ম। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গার রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের গণমিছিল ও মহাসমাবেশ

আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫