সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বাবুগঞ্জে চরাঞ্চলের কৃষি ও পশুপালন সম্ভাবনা যাচাই: পরিদর্শনে ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলার চরাঞ্চলের কৃষি এবং পশুপালন সংক্রান্ত সম্ভাবনা যাচাইয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীর সাথে হাসপাতাল সংলগ্ন চর পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চরাঞ্চলে কৃষি ও পশুপালনের সম্ভাবনা যাচাইয়ের জন্য পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

২১ জুলাই সোমবার বিকেল ৪ টায় সম্ভাবনা যাচাইয়ের জন্য চরাঞ্চল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

পরিদর্শনে তার সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রউফ এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী এমামুল হক আলিম।

এ সময় চরাঞ্চলের মাটির ধরন, ঘাসের প্রকৃতি ও পানির সহজলভ্যতা পর্যালোচনা করে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ বলেন, “উপযুক্ত পরিকল্পনা ও সরকারি সহযোগিতার মাধ্যমে এই চরাঞ্চলে কৃষি এবং পশুপালনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের জীবিকা উন্নয়ন সম্ভব।”

প্রতিনিধিদলের এ সফর স্থানীয়দের মাঝে আশার সঞ্চার করেছে। উপজেলা প্রশাসন আশা করছে, এই চরাঞ্চলকে একটি উৎপাদনশীল খামারভিত্তিক জোনে রূপান্তর করা সম্ভব হবে।
########################

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে চরাঞ্চলের কৃষি ও পশুপালন সম্ভাবনা যাচাই: পরিদর্শনে ইউএনও

আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫