সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ কামরুল আহসান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ৯০’র দশকের তুখোর ছাত্রনেতা সৈয়দ কামরুল আহসান (৫৮) দীর্ঘদিন ঘাতকব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন। রোববার (২০ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কামরুল আহসান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। রোববার বাদ এশা নগরীর সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে কামরুল আহসানের নামাজে জানাজায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ,মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার সহ জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চির চিরনিন্দ্রায় শায়িত করা হয়। প্রসঙ্গত, মরহুম সৈয়দ কামরুল আহসানের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামে। তিনি সোনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আনোয়ার হোসেনের ছোট ভাই। সৈয়দ কামরুল আহসানের মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ কামরুল আহসান আর নেই

আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫