সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঝালকাঠিতে দোকান থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

শনিবার ৫ জুলাই সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর থানার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রিজ সংলগ্ন ‘জাহাঙ্গীর স্টোর’ নামক দোকান থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, এসআই মোঃ তারিফুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দোকানের ভেতরে অবস্থান করছে।

সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে ওই দোকান থেকে মোঃ রাসেল তালুকদার (৩২) কে আটক করা হয়। তিনি নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামের মোঃ জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে রাসেল তালুকদার তার পরনের লুঙ্গির ডান কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ১১ পিস ই য়াবা বের করে দিলে তা জব্দ করা হয়। এরপর রাতে আনুষ্ঠানিকভাবে ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে দোকান থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫