সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ নর্দান ইলেক্টিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো) কর্তৃক বিদ্যুৎ সংযোগের বর্তমান পোস্ট পেইড মিটার বাতিল করে নতুন প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম চালু করেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে ভজনপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। উপজেলার বুড়াবুড়ি, ভজনপুর, দেবনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেনি পেশার জনগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশিষ্ট সমাজসেবক পাথর বালু সরবরাহ যৌথ ফেডারেশনের সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু’র নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন জীবন, তাতীদলের সদস্য সচিব আল আমিন পারভেজ, যুবদলের ভজনপুর ইউনিয়ন আহবায়ক ও চেম্বার অব কমার্সের পরিচালক আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের নামে বিদ্যুৎ বিভাগ জনগণের পকেট কাটতে চায়। তারা ডিমান্ড চার্জে সহ বিভিন্ন নামে ফি কাটছে যা ডিজিটাল মিটারের বিলে দেখা যায় কিন্তু প্রিপেইড মিটারে তা দেখার কোন ব্যবস্থা নাই। কার কত টাকা বিল কবে শোধ করতে হবে কি কি বাবদ ফি কাটছে তা দেখার সুযোগ নাই।অবিলম্বে তেঁতুলিয়া উপজেলার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০১:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫