সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রান্তিক জনগণের ভূমি সংক্রান্ত সেবায় ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিবেদক ঃ
বরিশালের বাবুগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজতর করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুগঞ্জ কলেজ গেট ‘আল কারীম এন্টারপ্রাইজ’ নামে একটি কেন্দ্রের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল নাহার।

এ সময়ে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামী আমির মাও মোঃ রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও রহমতুল্লাহ, বরিশাল মহানগর ছাত্র দলের সহ সভাপতি মোঃ আজিজুল হক, প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে বাবুগঞ্জ উপজেলায় ১টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পরবর্তীতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এই সেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে দক্ষ যারা, তারা অনলাইনে সেবা নিতে পারলেও এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিতকরণের মাধ্যমে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতি বাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রান্তিক জনগণের ভূমি সংক্রান্ত সেবায় ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন!

আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫