সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ শিকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্যের সুখপাড়া খালের পাশের বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে বসার সময় মো. আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামের এক পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম-২। সোমবার (৩০ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কচিখালি অভয়ারণ্যে টহলের অভিযান চালিয়ে ওই শিকারিকে ফাঁদ বসানোর সময় হাতেনাতে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক (মিলন) ছেলে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আটককৃত আসামির কাছ থেকে শিকারের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত হরিণ শিকারের মালা ফাঁদ, একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষণিকভাবে কচিখালি অভয়ারণ্য কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। বন আইন ১৯২৭ (সংশোধিত) এর অধীনে ধৃত শিকারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেন SMART পেট্রোল টিম-২ এর দলনেতা ফরেস্টার দিলিপ মজুমদার। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের টিম সর্বদা সচেষ্ট। অবৈধ অনুপ্রবেশ ও শিকার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।##*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ শিকারী আটক

আপডেট সময় : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫